রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬০

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ১১:০১ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২২,৭২৭ পিস ইয়াবা, ৩৫ গ্রাম ২২৮ পুরিয়া হেরোইন, ২৮ কেজি ৩৬৫ গ্রাম গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিল ও ৭ লিটার দেশি মদ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত