উখিয়ায় সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৭ পিএম

কক্সবাজারের উখিয়ায় সড়ক দুর্ঘটনায় সম্বল চাকমা (৪৩) নামের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সহকারী উপপরিদর্শক নিহত হয়েছেন।

নিহত সহকারী উপপরিদর্শক উখিয়ার তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্প-১৩-তে কর্মরত ছিলেন। তিনি বান্দরবান জেলার রুমা উপজেলার ভরতপাড়ার এলাকার দয়া চাঁন চাকমার ছেলে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের শাহপুরী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ছুটি শেষে বান্দরবান থেকে কর্মস্থলে ফেরার পথে তাকে বহনকৃত সিএনজির সামনে হঠাৎ কুকুর চলে আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সিএনজিটি উল্টে যায়। ওই সময় ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন।

তাৎক্ষণিক তাকে উখিয়ার কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

৮- এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, নিহতের মৃতদেহ তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত