পরীক্ষার আগে রাজস্থানের ১৬ জেলায় ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট ও এসএমএস। খবর এনডিটিভি’র।
রবিবার ভারতের উত্তরাঞ্চলে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সরকারি বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার আগে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা জানায় রাজস্থান রাজ্য সরকার। পরীক্ষায় প্রতারণা ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানায় কর্মকর্তারা।
রাজস্থানের অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষা এই শিক্ষক নিবন্ধন। যা রাজস্থান এলিজিবিলিটি এক্সামিনেশন ফর টিচার্স (আরইইটি) নামে পরিচিত। সরকারি বিদ্যালয়ের ৩১ হাজার পোস্টের জন্য এবার পরীক্ষায় বসেছে ১৬ লাখ পরীক্ষার্থী। রাজস্থান সরকারি বিদ্যালয়ে নিয়োগ পেতে হলে আরইইটি পরীক্ষায় পাস করতে হয়।
রাজস্থানের ১৬ জেলা— জয়পুর, উদয়পুর, বিলওয়ারা, আলওয়ার, বিকানের, দুয়াসা, চিত্তরগড়, বারমার, টঙ্ক, আজমের, নাগাউর, সাওয়াই মধুপুর, কোটা, বুন্দি, জালওয়ার ও শিকরে মোবাইল ইন্টারনেট ও এসএমএস বন্ধ করে দেওয়া হয়েছে ১২ ঘণ্টার জন্য।
