বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বৃহস্পতিবার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাতে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দুদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান তার সঙ্গে সাক্ষাতের জন্য যুক্তরাজ্যের হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
