অভিনেতা, নির্দেশক আলী যাকের হারানোর এক বছর পূর্ণ হলো। গত বছরের ২৭ নভেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ক্যানসারের সাথে লড়াই করছিলেন, মৃত্যুর দুদিন আগে করোনাতেও আক্রান্ত হন তিনি।
১৯৭২ সালের আরণ্যক নাট্যদলের ‘কবর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পথচলা শুরু করেন আলী যাকের। পরবর্তীতে ১৯৭৩ সালে যোগ দেন নাগরিক নাট্য সম্প্রদায়ে। মৃত্যুর আগ পর্যন্ত সেই নাট্যদলে সঙ্গেই সম্পৃক্ত ছিলেন। মঞ্চে অভিনয়ের বাইরে তার নাট্য নির্দেশনাও কম নয়। কাজ করেছেন আজ রবিবার, বহুব্রীহি, তথাপির মতো দর্শকপ্রিয় টিভি নাটকেও।
চার বছর ধরে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিলেও সর্বশেষ ২০১৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়-এর ৪৬তম প্রযোজনা ‘গ্যালিলিও’তে অভিনয় করেন তিনি।
