আইসিসির নভেম্বরের সেরার লড়াইয়ে বাংলাদেশের নাহিদা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ০৮:১৬ পিএম

আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের নভেম্বরের সেরা হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই মনোনয়ন পেলেন ২১ বছর বয়সী বাঁহাতি স্পিনার।

নাহিদার সঙ্গে নারী ক্রিকেটাদের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাকিস্তানের আনাম আমিন ও ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।

জিম্বাবুয়েতে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। সেখানে দারুণ পারফরম্যান্স করেন নাহিদা।

তিন ম্যাচে- ৪.৮১ গড়ে ১১ উইকেট নেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ২১ রানে নেন ৫ উইকেট। ওই ম্যাচে ৭২ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এরপর স্থগিত হয়ে যাওয়া বিশ্বকাপ বাছাইয়েও ভালো শুরু পেয়েছিলেন নাহিদা।

ছেলেদের ক্রিকেটে নভেম্বর মাসের সেরা হওয়ার লড়াইয়ে আছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলী, নিউজিল্যান্ড পেসার টিম সাউদি ও অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত