প্রকৌশলী এম. এ. জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা উদ্বোধন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৯:০৯ পিএম

‘ম্যাক্স গ্রুপ’-এর আর্থিক পৃষ্ঠপোষকতায় ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকা (ইআরসি, ঢাকা) এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট এবং আইইবি’র অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম প্রকৌশলী এম.এ. জব্বারের স্মৃতিতে ইআরসি টেনিস কোর্টে শনিবার বিকেলে শুভ উদ্বোধন হয়ে গেল ‘১৮তম প্রকৌশলী এম. এ. জব্বার স্মৃতি টেনিস প্রতিযোগিতা ২০২১’।

ইআরসি’র নির্বাহী ভাইস-চেয়ারম্যান ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান, প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী, জনাব মো. জাহিদ আহসান রাসেল, এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আবদুস সবুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রাক্তন প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ।

অনুষ্ঠানে আইইবি’র ভাইস-প্রেসিডেন্ট (এইচআরডি) প্রকৌশলী মো. নুরুজ্জামান, সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন (শীবলু), পিইঞ্জ, ইআরসি’র সাধারণ সম্পাদক, প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু, বাংলাদেশ টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক, মো. মাসুদ করিম, টুর্নামেন্ট ডাইরেক্টর প্রকৌশলী মো. ছানাউল হক বকুলসহ ইআরসি ও আইইবি’র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে রেফারি হিসেবে জনাব মো. খসরু এবং কো-রেফারি হিসেবে জনাব আহমেদ জিয়াউর রহমান শাহীন দায়িত্ব পালন করছেন।

পুরুষ একক, পুরুষ দ্বৈত ও মহিলা একক ইভেন্টে খেলোয়াড়দের মধ্যে ২ লাখ ৪ হাজার ৫০০ টাকা প্রাইজমানি (নগদ পুরস্কার) হিসেবে দেওয়া হবে।

প্রতিযোগিতায় পুরুষ একক চ্যাম্পিয়নকে ৩০ হাজার টাকা, পুরুষ দ্বৈত চ্যাম্পিয়নকে ১৫ হাজার টাকা, মহিলা একক চ্যাম্পিয়নকে ২০ হাজার টাকা এবং মহিলা দ্বৈত চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা নগদ প্রাইজমানি প্রদান করা হবে।

প্রতিযোগিতার অন্যান্য ইভেন্টে পুরস্কার হিসেবে ট্রফি প্রদান করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত