দাঁড়ানো ট্রাকে নিয়ন্ত্রণ হারানো বাসের ধাক্কা, নিহত ২

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৫:৫৩ পিএম

ময়মনসিংহের ত্রিশালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকালে উপজেলার জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এতে দাঁড়ানো ট্রাকে কাজ করা কাঠমিস্ত্রী হিমেল ও অজ্ঞাত একজন বাসযাত্রী নিহত হয়েছে।

তারা বলেন, নিহত হিমেল উপজেলার ধানীখোলা পাগলার বাজার এলাকার বাসিন্দা। হিমেল কাঠমিস্ত্রী,  ট্রাকে কাজ করতে এসেছেন।
 
এ বিষয়ে তাৎক্ষণিক পুলিশের মন্তব্য পাওয়া যায়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত