রাজধানীতে করোনা আক্রান্ত এক ব্যক্তি হাসপাতালে নেয়ার আগে মেয়ের কোলেই মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। তিনি পুরান ঢাকার হাজারীবাগের বাসিন্দা আনোয়ার হোসেন (৬২)। চার দিন আগে তার করোনা শনাক্ত হয়। এর পর থেকে বাসায় থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন।
জানা গেছে, সোমবার সকাল থেকে তীব্র শ্বাসকষ্ট শুরু হয় আনোয়ার হোসেনের। অসুস্থ বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মেয়ে ঝুমা আক্তার। সিএনজি চালিত অটোরিকশায় তারা হাসপাতালের উদ্দেশে রওনা হন। বেলা ১২টার দিকে বাবাকে জরুরি বিভাগে নিয়ে যান ঝুমা। তবে ডাক্তাররা জানান হাসপাতালে পৌঁছানোর আগেই তার বাবা মারা গেছেন।
ঝুমা জানান, তার বাবা দ্বিতীয় বারের মতো কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন।
