ঈদের ছুটি কাটিয়ে গত দুই দিনে ঢাকায় ফিরেছেন ২০ লাখ ৩০ হাজার ১৬৫ জন মোবাইল সিম ব্যবহারকারী।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকায় আসা মোবাইল অপারেটরদের গ্রাহকের এই হিসাব তুলে ধরেছেন।
তাদের মধ্যে ৫ মে ঢাকায় ফিরেছেন ৬ লাখ ৩২ হাজার ৪৮৫ জন এবং ৬ মে ঢাকায় ফিরেছেন ১৩ লাখ ৯৭ হাজার ৬৮০ জন মোবাইল সিম ব্যবহারকারী।
এর আগে ১ মে মন্ত্রী ফেসবুক পোস্টে জানিয়েছিলেন, ২৭ থেকে ৩০ এপ্রিল ৪ দিনে ঢাকা ছাড়েন ৭৩ লাখ মোবাইল সিম ব্যবহারকারী। তাদের মধ্যে, ২৯ ও ৩০ এপ্রিল ৪৩ লাখ ৯ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছাড়েন। তার আগের ২ দিনে প্রায় ৩০ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছিলেন।
