নিউ ইয়র্কে সজলকে পেয়ে আপ্লুত মিলা

আপডেট : ৩১ মে ২০২২, ০৮:৩১ পিএম

ঈদের কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সজল। কিছুটা ফুরসত মিলতেই তিনি উড়াল দিলেন যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরে পা দেওয়ার অভিজ্ঞতাটা সজলের মুখ থেকে শোনা যাক, ‘নিউ ইয়র্কে আসলে দুজন মানুষের চেহারা আমি অবশ্যই এয়ারপোর্টে দেখতে পাই। একজন মিলা হোসেন। আরেকজন রোমানা। (যাকে জানাইনি এবার নিউইয়র্ক আসছি.. surprise! ) এমন বিরল বন্ধুত্ব সৌভাগ্যবানদের কপালে জোটে।’

অবশ্য সোশ্যাল হ্যান্ডেলে সজলের যুক্ত করা একটি ভিডিও দেখেই বোঝা গেল মিলা ও সজলের বন্ধুত্ব। জন এফ কেনেডি বিমানবন্দরে অপেক্ষা করছিলেন মিলা। সজলকে দেখতে পেয়ে দৌঁড়ে এসে জড়িয়ে ধরেন। সজলও তাকে বাহুবন্ধনে ধরে ফেলেন। পুরনো বন্ধুত্ব তো হয় তো তাই। দীর্ঘদিন ধরে নিউ ইয়র্কে থাকেন মিলা। 

মিলা শোবিজে এক সময় বেশ সরব ছিলেন। তাকে অনেকে চেনেন লাক্স তারকা হিসেবে। ২০০০ সালে লাক্স ফটো সুন্দরী হয়েছেন। তারপর থেকেই অত্যন্ত সুনামের সঙ্গে মিডিয়া জগতে কাজ করছেন। তিনি মিলা হোসেন।

২০০১ থেকে টেলিভিশনের নিয়মিত শিল্পী তালিকায় তার নাম উঠে। আফজাল হোসেন, মাহফুজসহ অনেকের সঙ্গেই টিভি নাটকে অভিনয় করেছেন। দোয়েলের ডানা শালিকের শীষ, সম্পর্কের জালসহ অনেক জনপ্রিয় টিভি নাটকে অভিনয় করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত