জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনার মো. মোখতার আহমেদ।
সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মো. মোখতার আহমেদ, উপ-ভূমি সংস্কার কমিশনার, ঢাকা বিভাগ এর নেতৃত্বে উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা ভূমি ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান পিএএ, ঢাকা বিভাগীয় উপ-ভূমি সংস্কার কমিশনারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অজয় কৃষ্ণ সাহা ও উপ-ভূমি সংস্কার কমিশনারের ব্যক্তিগত সহকারী সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন।
