ক্ষমা চাইলেন রণবীর কাপুর

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২:৪৭ এএম

বলিউড তারকা অভিনেতা রণবীর কাপুর ক্ষমা চাইলেন। অন্তঃসত্ত্বা স্ত্রী আলিয়ার শারীরিক ওজন বৃদ্ধি নিয়ে মন্তব্য করে তিনি ভুল করেছেন বলে স্বীকার করে নিয়েছেন। অভিনেতা জানিয়েছেন, পুরোটাই মজার ছলে করা। কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। সম্প্রতি ইন্সটাগ্রাম লাইভে এসে আলিয়ার ওজন বৃদ্ধি সংক্রান্ত মন্তব্য করেছিলেন রণবীর, যার জেরে নেটিজেনদের রোষের মুখে পড়তে হয় তাকে। রণবীর বলেছেন, ‘আমি আমার স্ত্রীকে ভালোবাসি। পুরোটাই মজার ছলে বলা। তাও কেউ আঘাত পেয়ে থাকলে সত্যিই ক্ষমাপ্রার্থী আমি। আলিয়ার সঙ্গেও এ বিষয়ে কথা বলেছি। ও কিছু মনে করেনি বরং হেসে উড়িয়ে দিয়েছে। আসলে আমার সেন্স অব হিউমর খুবই খারাপ। সত্যিই দুঃখিত। কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না।’ এদিকে মুক্তির অপেক্ষায় আছে এই তারকার ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি। এতে রণবীরের নায়িকা আলিয়া।

সর্বশেষ সর্বাধিক পঠিত