দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য সাবেক সিইসি ও নির্বাচন কমিশনাদের সঙ্গে বৈঠক বসেছে বর্তমান কমিশন (ইসি)।
বুধবার (১৯ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ সভা শুরু হয়েছে।
এতে সাবেক সিইসি আব্দুর রউফ, কে এম নূরুল হুদা, কাজী রকিব উদ্দীন আহমদ এবং সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, রফিকুল ইসলাম, কবিতা খানম, মো. শাহনেওয়াজ অংশ নিচ্ছেন আলোচনায়।
এছাড়া সাবেক ইসি সচিব মোহাম্মাদ সাদিক, মোহাম্মাদ আবদুল্লাহ, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দীন আহমেদ, এমএন রেজা এবং ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী ও মোখলেছুর রহমানও রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এ সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, আনিছুর রহমান ও মো. আলমগীর উপস্থিত রয়েছেন।
এদিন মোট ২৮ জনকে আমন্ত্রণ জানালেও উপস্থিত হয়েছেন ১৪ জন।
