বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় র্যাব এবং ডিজিএফআই-এর মাদকবিরোধী যৌথ অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে এক ডিজিএফআই কর্মকর্তা নিহত হয়েছেন।
সোমবার রাতে আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, র্যাব এবং ডিজিএফআই -র মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার তমব্রু সীমান্ত এলাকায় সংঘর্ষ হয়। মাদক চোরাচালানকারীদের সঙ্গে এ সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই-এর একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র্যাবের একজন সদস্য আহত হন।
