কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরিচালিত এইচএসসির (বিএমটি) বাংলা প্রথমপত্রের স্থগতি পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে বিএমটির বাংলা-১ (নতুন পাঠ্যসূচি কোড ২১৮১১ ও পুরাতন পাঠ্যসূচি কোড ১৮১১) এর স্থগিত হওয়া পরীক্ষা আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ৬ ডিসেম্বর এইচএসসি পরীক্ষার প্রথম দিন ভুল প্রশ্নপত্র সরবরাহের কারণে পরীক্ষা শুরুর আধ ঘণ্টার মাথায় বাংলা-১ পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬৭৩টি কেন্দ্রে এবার এক লাখ ২২ হাজার ৯৩১ জন এইচএসসি (বিএমটি) পরীক্ষায় বসেছে।
