গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ এলাকার সকল শ্রেণির গ্রাহকের ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ০৭ ডিসেম্বর ২০২২ বুধবার বেলা ০১ ঘটিকা হতে রাত ১২টা পর্যন্ত তেজগাঁও, মহাখালি,গুলশান, বনানী এলাকার আওতাধীন এলাকায় সকল শ্রেণির গ্যাস গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
