ফখরুল-আব্বাসের জামিন আবেদন কাল

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১১:৫২ পিএম

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের জন্য রবিবার আবেদন করা হবে। 

আজ শনিবার তাদের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবা এ তথ্য জানান। তিনি বলেন, মামলার এজাহারনামীয় আসামি আমান উল্লাহ আমানসহ দুজন অসুস্থ বিবেচনায় জামিন আছেন। মির্জা ফখরুল ও মির্জা আব্বাস এই মামলাটির আসামি নন। তারা অসুস্থ। তাই রবিবার তাদের জামিন আবেদন দাখিল এবং শুনানি হলে জামিনে মুক্ত হবেন বলে আশা করি।

উল্লেখ্য, শুক্রবার মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে তাদের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত