তবে কি সর্বকালের সেরা মেসি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০১:৫১ এএম

ক্যারিয়ারে একটা মাত্রই আক্ষেপ ছিল লিওনেল মেসির। ক্যাবিনেটে ছিল না শুধু বিশ্বকাপ ট্রফিটাই। কাতার বিশ্বকাপে যে হাহাকার দূর করলেন ফুটবলের ‘খুদে জাদুকর’। আর্জেন্টিনাকে এনে দিলেন বিশ্বকাপ।

একটা বিশ্বকাপ ছিল না বলে এতোদিন ডিয়েগো ম্যারাডোনা ও পেলের কাতারে মেসিকে রাখতে চাইতেন না অনেকে। মেসির এবারের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে কি সেই সংশয় দূর হলো তাদের?

লুসাইল স্টেডিয়ামে রবিবার অনুষ্ঠিত ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারায় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হওয়ার পর অতিরিক্ত সময় শেষেও ছিল ৩-৩ সমতা।

মেসি মূল লড়াইয়ে জোড়া গোল করেন। কিলিয়ান এমবাপ্পে করেন হ্যাটট্রিক। তাতে মেসিকে (৭ গোল) পেছনে ফেলে ‘গোল্ডেন বুট’ জিতে নেন এমবাপ্পে (৮ গোল)। তবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ‘গোল্ডেন বল’ জিতেন মেসি।

এর আগে ২০১৪ বিশ্বকাপেও সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতেছিলেন মেসি। তবে সেবার দলকে ফাইনালে তুললেও শিরোপা এনে দিতে পারেননি। এবার পারলেন। ফলে ফুটবলে আর কোনো সাফল্যের গল্প লেখা বাকি থাকল না তার।

মেসির ক্যাবিনেটে যত ট্রফি

ফুটবল বিশ্বকাপ: ১

কোপা আমেরিকা ১

অলিম্পিক্স: ১ সোনা

ব্যালন ডি'অর: ৭

চ্যাম্পিয়ন্স লিগ: ৪

লা লিগা: ১০

লিগ ওয়ান: ১

মেসির গোল সংখ্যা

মোট ম্যাচ: ১০০৩

মোট গোল: ৭৯৩

বিশ্বকাপে গোলের সংখ্যা: ১৩ (আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত