অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০৮:২৪ পিএম

রংপুরের তারাগঞ্জে অ্যাম্বুলেন্স ও অটোরিকশার দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের ন্যাংটিছিরা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, সন্ধ্যায় তারাগঞ্জ থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা সৈয়দপুরের দিকে যাচ্ছিল। পথে ন্যাংটিছিরা ব্রিজে নামক স্থানে বিপরীতে দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা ছয়জনের মৃত্যু হয়। এর মধ্যে নিহত দু’জনের পরিচয় জানা গেছে। তারা হলেন আজাহার (৪৮) ও খাদেমুল (৪৫)। তাদের বাড়ি তারাগঞ্জ উপজেলার বাঙালিপুর এলাকায়।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত