পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজার বিদায়ের পর পেসার মোহাম্মদ আমির ফের আলোচনায়। গুঞ্জন রয়েছে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এই কাটার মাস্টার। তা দাবি পিসিবি তাকে মানসিক অত্যাচার করেছে।
রমিজ রাজাকে বরখাস্ত করায় নাজাম শেঠি আমিরের ধন্যবাদ পেয়েছিলেন। দায়িত্বে থাকাকালে রমিজ ম্যাচ পাতানো ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে মোটেও আগ্রহী ছিলেন না। যে কারণে অনেকটা অভিমান করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আমির।
তবে রমিজ বরখাস্ত হওয়ায় পাকিস্তানের জার্সিতে ফিরতে পারেন তিনি, ‘আল্লাহ চাইলে আবার পাকিস্তানের হয়ে খেলব। তবে আমি পিএসএলে খেলতে এবং ভালো পারফর্ম করতে চাই।’ তবে তার আপাতত লক্ষ্য পাকিস্তান সুপার লিগে নিজেকে প্রমাণ করা।
ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ হন আমির। তারপর সেই নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলেও ফেরেন। আমির জানান, পিসিবি তাঁকে মানসিকভাবে নির্যাতন করেছে। দুঃসময়ে শুধু পাশে ছিলেন নাজাম শেঠি ও শহীদ আফ্রিদি।
এ বিষয়ে বলেন, ‘পিসিবি আমার ওপর অনেক বিনিয়োগ করেছে বলে আমাকে নির্যাতন করেছে। আমি শুধু বলব দু'জন আমার মধ্যে প্রচুর বিনিয়োগ করেছেন, নাজাম শেঠি এবং শহীদ আফ্রিদি। তাঁরা ছিল মাত্র দুজন। দলের বাকিরা বলেছিল- আমরা আমিরের সঙ্গে খেলতে চাই না।’