“শুভকামনা ‘পদাতিক’, চঞ্চল চৌধুরী, সৃজিত মুখার্জি”

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১১:১৭ পিএম

গত বুধবার বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন তার ভেরিফায়েড ফেইসবুকে পদাতিক সিনেমার পোস্টার শেয়ার করে কথাগুলো লেখেন। সাদাকালো পোস্টারটিতে দেখা যায়, রাস্তায় বসে আছেন মৃণালের চরিত্রে অভিনয় করা চঞ্চল। পোস্টারে লেখা মৃণাল সেনের জীবন ও সময়ের গল্প দিয়ে অনুপ্রাণিত ‘পদাতিক’। চঞ্চল চৌধুরীর কাছে অমিতাভ বচ্চন ভারতীয় উপমহাদেশের ‘জীবন্ত কিংবদন্তি’। শত বছরে এমন কিছু ক্ষণজন্মা মানুষের জন্ম হয়। সেই মানুষের কাছ থেকে শুভেচ্ছা পেয়ে আবেগে আপ্লুত চঞ্চল। বললেন, ‘যদি সত্যিই শুভকামনা জানান, এটা আমার কাছে স্বপ্নের মতো লাগছে। কী বলব, বুঝতে পারছি না। এটা দেশের জন্যও গর্বের প্রাপ্তির।’ চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘সম্প্রতি কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয়েছিল। তার পা ছুঁয়ে সালাম করেছিলাম। খুব বেশি কথা হয়নি। বলেছিলাম, আমি চঞ্চল চৌধুরী, বাংলাদেশ থেকে এসেছি। তিনি আমার জন্য আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছিলেন।’

গত বছরের শেষের দিকে কলকাতার পরিচালক সৃজিত মুখার্জি ঘোষণা দেন তিনি ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে সিনেমা তৈরি করতে যাচ্ছেন। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে চলচ্চিত্রকারের চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। অমিতাভ বচ্চন ও মৃণালর সেনের মধ্যে ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। অভিনেতার বলিউডে কাজ শুরু হয় মৃণাল সেনের হাত ধরে। ১৯৬৯ সালে মুক্তি পায় মৃণাল সেনের বহুল প্রশংসিত ও পুরস্কৃত সিনেমা ‘ভুবন সোম’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত