প্রীতি ম্যাচ খেলে যত টাকা আয় করবেন মেসি-রোনালদোরা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:০৭ পিএম

লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো ফের মুখোমুখি হচ্ছেন। সৌদি আরবে আজ রাত ১১ টায় এক প্রীতি ম্যাচ খেলবে পিএসজি। সৌদি আরবের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রিয়াদ একাদশের বিপক্ষে খেলবে প্যারিসিয়ানরা। নেইমার এবং কিলিয়ান এমবাপ্পেরও এ ম্যাচে খেলার কথা রয়েছে।

শতাব্দীর সেরা দুই ফুটবলারসহ ‘চার মূর্তি’র ফুটবল খেলার দেখতে অধীর আগ্রহে সমর্থকরা। এই ম্যাচে গোল করলেও তা যোগ হবে না পরিসংখ্যানের খাতায়, তবুও কেন তারা খেলছেন এই ম্যাচ? তবে কি মোটা অঙ্কের টাকা পাচ্ছেন তারা! সেই টাকার পরিমাণই বা কত? তা নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, এই এক ম্যাচের জন্য পিএসজি পাবে ১০ মিলিয়ন ইউরো। বাংলা টাকায় যার পরিমান ১২৬ কোটি ৬৮ লাখের বেশি। তার মানে মরুর দেশে ৯০ মিনিটের এক ম্যাচ খেলেই এত টাকা পাচ্ছেন মেসিরা। সেই হিসেবে মিনিট প্রতি মেসিদের পকেটে ঢুকবে ২ লাখ ৮ হাজারের বেশি টাকা। এখানেই শেষ নয়, সম্প্রচারের মাধ্যমেও অর্থ উপার্জন করবে প্যারিসের ক্লাবটি।

মেসি ও রোনালদোর দ্বৈরথ হয়তো শেষের পথে। এই প্রীতি ম্যাচের পর আবার কবে তারা মুখোমুখি হবেন তা অজানা। তবে এই লড়াই এশিয়ান বা সৌদির ফুটবলের নতুন দিক খুলে দেবে। রোনালদো দেশটিতে প্রথম বিশ্বকাপ আয়োজনের শুভেচ্ছা দূত হিসেবেও কাজ করবেন। বিভিন্ন সময়ে, বিভিন্ন উদ্যোগে পাশে থাকার সম্মান স্বরূপ ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তির ২০০ মিলিয়ন ইউরো বাদেও আরও ২০০ মিলিয়ন ইউরো আয় করবেন রোনালদো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত