'ক্যাশলেস বাংলাদেশ' উদ্যোগে এবি ব্যাংক গর্বিত সহযোগী

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৭:৫৬ পিএম

এবি ব্যাংক লিমিটেড স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের "ক্যাশলেস বাংলাদেশ" শীর্ষক উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছে।

এ উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে এ উদ্যোগের অংশ হিসেবে আফজাল স্থানীয় একজন ক্ষুদ্র ব্যবসায়ীর চায়ের দোকানে Bangla QR এর মাধ্যমে মূল্য পরিশোধ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত