পটিয়ায় ৮ম শ্রেণির ছাত্রী নিখোঁজ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৫ এএম

চট্টগ্রামের পটিয়ায় খালার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে সুলতানা ইসলাম মীম (১৩) নামের অষ্টম শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলা শান্তির হাট বাজার থেকে যাওয়ার পথে নিখোঁজ হয় সে।

নিখোঁজ মীম পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের মো. আইয়ুব খানের মেয়ে। সে কুসুমপুরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ বিষয়ে নিখোঁজের মা কামরুন নাহার (৩৫) বাদী হয়ে পটিয়া থানায় একটি ডায়েরি করেছেন।

ডায়েরি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নিখোঁজ সুলতানা ইসলাম মীম পটিয়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বাড়ির সামনে থেকে সিএনজি করে রওনা দেয়। পরবর্তীতে খবর পাওয়া যায় সে অনুষ্ঠানে যায়নি।

নিখোঁজ সুলতানা ইসলাম মীমের মামা আবুল কালাম জানান, আমার ভাগিনীকে সম্ভাব্য সকল স্থানে খবরাখবর নেওয়ার পরও কোথাও পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত