২৬ হলে ‘ওরা ৭ জন’

আপডেট : ০২ মার্চ ২০২৩, ০৭:০৪ পিএম

মুক্তিযুদ্ধভিত্তিক গল্পে নির্মিত সিনেমা ‘ওরা ৭ জন’ আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ২৬ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।

দেশজুড়ে ২৬টি হল পেলেও ঢাকায় পেয়েছে মাত্র ৮টি সিনেমা হল। ঢাকার তালিকায় থাকা হলগুলোর মধ্যে রয়েছে- স্টার সিনেপ্লেক্সের ৩টি শাখায়, যমুনার ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী স্কয়ার, মধুমতি, সেনা ও বিজিবি অডিটোরিয়াম।

এর আগে, গেল ১৬ ফেব্রুয়ারি দেশের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে ‘ওরা ৭ জন’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। যেখানে উপস্থিত সবাই সিনেমাটির প্রশংসা করে। পাশাপাশি সেন্সর বোর্ডের সদস্যদেরও মন জয় করে সিনেমাটি।

image

‘ওরা ৭ জন’ নির্মাণের পাশাপাশি এতে মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয়ও করেছেন খিজির হায়াত খান। বাকি ৬ মুক্তিযোদ্ধার চরিত্রে কাজ করেছেন ইন্তেখাব দিনার, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

এবারই প্রথম নয়, মুক্তিযুদ্ধের নিয়ে এর আগেও সিনেমা নির্মাণ করেছেন এই নির্মাতা। তার বহুল আলোচিত ‘জাগো’ আর মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘অস্তিত্বে আমার দেশ’ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত