রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৩ মার্চ (শুক্রবার) সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছে থেকে ৬২ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন, ৬ হাজার ৭০১ পিস ইয়াবা, ১০টি নেশাজাতীয় ইনজেকশন, ৫ বোতল ফেনসিডিল ও ৪৯ কেজি ২১০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা রুজু হয়েছে।