গুলিস্তানে বিস্ফোরণ

বার্ন ইনস্টিটিউটে ভর্তি সবার অবস্থাই আশঙ্কাজনক

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১১:৫৯ এএম

সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে আহতদের মধ্যে ৯ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। তিনি আজ বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন রোগীদের দেখার পর এ মন্তব্য করেন।

তিনি বলেন, গতকাল ১০ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। একজন মারা গেছেন। এখন ৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজন আইসিইউতে। তাদের অবস্থা অনেক বেশি আশঙ্কাজনক। বাকিদের অবস্থাও ভালো নয়। তাদের শরীরের অধিকাংশই পুড়ে গেছে। আরও অনেক ইনজুরি আছে।

গুলিস্তানের এই বিস্ফোরণে এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০০ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত