রামপুরায় আগুন, নিহত ১

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৯:৫৯ পিএম

রাজধানীর রামপুরার উলন রোডে একটি ৫ তলা ভবনের চিলেকোঠায় একটি কক্ষে আগুনের ঘটনায় আব্দুল হাই জামালী বিপু নামে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত আটটার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেট থেকে আগুনের সূত্রপাত।

এদিকে, নিহত বিপু মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি করেছেন তার ভাই আবু সাইদ সোহাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত