মাটির নিচে মিললো মূল্যবান মূর্তি

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ০১:৪১ পিএম

মুন্সীগঞ্জ সদরের রামপাল ইউনিয়নের বল্লাল সেনের দিঘীতে মাটি কাটতে গিয়ে পাওয়া গেছে মূল্যবান মূর্তি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে মাটি কাটার শ্রমিকরা ওই মূর্তির সন্ধান পান। পরে বেলা ১২ টার দিকে মূর্তিটি জেলা প্রশাসক কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

এটি বাসুদেবের মূর্তি বলে জানা গেছে। মূল্যবান ওই মূর্তিটির ওজন প্রায় ৪ কেজি ৮০০ গ্রাম।

মাটি কাটায় নিয়োজিত শ্রমিক জামাল হোসেন জানান, রামপাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রহমতউল্লাহ দেওয়ান দিঘীর মাটি কাটার জন্য কয়েকজন শ্রমিক নেন। সকালে শ্রমিকরা মাটি কাটতে গেলে মূর্তিটি দেখতে পান। পরে রামপাল ইউনিয়ন পরিষদের সচিব ও প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আলী আজগর ব্যাপারীকে খবর দেন। তারা ছুটে আসার পর মূর্তিটি উদ্ধার করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার ডেপুটি কারেক্টর মো. তৌহিদুল ইসলাম বারী জানান, মাটি কাটতে গিয়ে সন্ধান পাওয়া মূর্তিটি ট্রেজারি শাখায় জমা হয়েছে। এটি কষ্টি পাথরের মূর্তি কিনা-জানতে পরীক্ষার জন্য ঢাকায় ল্যাবে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত