আগুন

নিউ মার্কেটমুখী সড়কে যান চলাচল বন্ধ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১০:৩২ এএম

রাজধানীর নিউ মার্কেট-সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণ নির্বিঘ্নে করতে সিটি কলেজ থেকে নিউ মার্কেটমুখী সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন লাগার পরেই পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সড়কে শুধু ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে সর্বশেষ ৩২টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র‍্যাব, পুলিশ, বিজিবি ও সামরিক বাহিনীর সদস্যরা কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত