একের পর এক মার্কেটে আগুন ভীতি তৈরি করছে: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৩:৫৪ পিএম

ঢাকায় একের পর এক বড় বড় মার্কেটে আগুন ভীতি তৈরি করছে বলে মন্তব্য করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আগুন লাগার পেছনে কারও হাত রয়েছে কিনা খতিয়ে দেখা হবে। কেননা এদেশে একটি গোষ্ঠী আগুন সন্ত্রাস করার ইতিহাস আছে, তারা ভয় দেখিয়ে সরকার পরিবর্তন করতে চায়।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৩৬৪ জন হতদরিদ্রকে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, এপ্রিল মাসে দেশে সব কিছুর দাম বাড়লেও আগামী মে মাস থেকে নিত্যপণ্যের দাম কমবে আসবে। কারণ মে মাসে হাওরের সম্পূর্ণ ধান ঘরে উঠে যাবে। ধান চালের দামটাই মূল্যস্ফীতির প্রদান কারণ। ধান ঘরে উঠে গেলে আশা করি মে সব কিছুর দাম কমে যাবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, পৌর মেয়র নাদের বখত প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত