বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে শনিবার (১৩ মে) সকাল থেকে এখন পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) কক্সবাজারের কোথাও সূর্যের দেখা মিলেনি।
শনিবার সকাল ৬টায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার উপকূল থেকে মাত্র ৭৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর এর গতিবেগ বেড়ে ঘণ্টায় ১৭৫ কিলোমিটারে পৌঁছেছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, শনিবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার। যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৭৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এজন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ আবদুর রহমান বলেন, শনিবার রাতে জেলার বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে।
