নাইটস চ্যাম্পিয়ন ম্যাচের আগে মক্কায় সামির আবেগঘন টুইট

আপডেট : ২৭ মে ২০২৩, ০৯:৩০ পিএম

এ বছরের ‘ডব্লিউডব্লিউই নাইটস চ্যাম্পিয়নস’ খেলাকে সামনে রেখে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা সফরে গেছেন কানাডার পেশাদার রেসলার সামি জায়ান। জনপ্রিয় এই রেসলারের টুইটার হ্যান্ডেল থেকে এ তথ্য জানা গেছে।

পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নিজের তোলা একটি ছবি তার টুইটার হ্যান্ডলে শেয়ার করেছেন জায়ান। সঙ্গে একটি আবেগঘন পোস্টও দিয়েছেন জনপ্রিয় এই রেসলার।

জেদ্দার সুপারডোমে শনিবার (২৭ মে) উন্মত্ত প্রতিদ্বন্দ্বিতার নাইটস অব চ্যাম্পিয়নস ২০২৩ অনুষ্ঠিত হওয়ার কথা। ডব্লিউডব্লিউইর অপ্রতিদ্বন্দ্বী ট্যাগ টিম টাইটেল রক্ষায় এদিনের খেলায় সঙ্গী কেভিন ওয়েন্সকে সঙ্গে নিয়ে রিংয়ে রোমান রিংস ও সোলো সিকোয়াকে মোকাবিলা করবেন সামি জায়ান।

হাই ভোল্টেজ এ লড়াইয়ে অংশ নেওয়ার জন্য বর্তমান সৌদির মক্কা নগরীতে অবস্থান করছেন জায়ান। পবিত্র ওই স্থান থেকে টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। এ সময় জায়ান তার মক্কা সফরকে জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা হিসেবে বর্ণণা করেন।

আবেগঘন এক পোস্ট দিয়ে জনপ্রিয় এই রেসলার বলেছেন, ‘ একজন পেশাদার রেসলার হওয়া এবং ডব্লিউডব্লিউই এর সঙ্গে থাকা, আজ আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে, যা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। এমন একটি স্থান জীবনে দেখতে পাব এবং এমন কিছু করতে পারব, তা কখনোই ভাবিনি। অবিস্মরণীয় এই অভিজ্ঞতা অর্জনের জন্য আমি সারা জীবন নিজেকে ভাগ্যবান মনে করবো। আমার জীবনের সেরা অর্জনের তালিকার শীর্ষে থাকবে এটি।”

জনপ্রিয় এই রেসলারের প্রকৃত নাম রামি সেবেই। সম্প্রতি ডব্লিউডব্লিউইতে চুক্তি বদ্ধ হয়েছেন তিনি। যেখানে ‘র ব্রান্ডের’ হয়ে সামি জাায়ান নামে খেলে থাকেন। বর্তমানে ‍তিনি অপ্রতিদ্বন্দ্বী ডব্লিউডব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নদের দুই দলের একটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে তার দলের রেসলার কেভিন ওয়েন্সকে সঙ্গে নিয়ে ‘ র ট্যাগটিম চ্যম্পিয়নশিপ’ এবং ‘স্ম্যাকডাউন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের’ ফার্স্ট রিং খেতাব জেতেন সামি।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলার একটি ডব্লিউডব্লিউই নাইটস চ্যাম্পিয়নস। বিখ্যাত ও জনপ্রিয় সব রেসলারদের এই খেলাকে কেন্দ্র করে বিশ্বের কোটি দশর্ক আগ্রহ ভরে অপেক্ষায় থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত