জাকাত প্রতিবছর ফরজ হলেও হজ কেন একবারই ফরজ হয়? প্রথম উত্তর হলো, কোরআন-হাদিস দ্বারা সাব্যস্ত আহকামগুলোর কারণ ও রহস্য তালাশ করা ঈমানের দুর্বলতার পরিচয়। দ্বিতীয়ত, যুক্তির দিক থেকে সমস্ত আমল পুনর্বার না হওয়া উচিত। কিন্তু ‘আমর’ বা আদেশের পুনরাবৃত্তির কারণে ফরজটিও পুনর্বার হয়েছে। হজ ফরজ হওয়ার কারণ হলো বায়তুল্লাহ। যেহেতু কাবা একটি, তাই হজও একবার ফরজ হয়। তৃতীয়ত, হজের মধ্যে অন্যান্য ইবাদতের তুলনায় কষ্ট বেশি। এ জন্য হজকে জিহাদ বলা হয়েছে। ঋতুবতী নারীকে নামাজ ও রোজার ক্ষেত্রে অবকাশ দেওয়া হয়েছে। (আহসানুল ফতোয়া : ৪/৫৫১)
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০