দাম কমেছে পেঁয়াজের, মুরগি-সবজিতে সামান্য স্বস্তি

আপডেট : ১০ জুন ২০২৩, ১০:২২ এএম

দাম কমেছে পেঁয়াজের। আমদানি করা পেঁয়াজ বাজারে আসায় দাম কমেছে পণ্যটির। সেই সঙ্গে কমেছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও। বেশির ভাগ সবজির দামও ২০ থেকে ৩০ টাকা কমেছে।

এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে। আজ শনিবার (১০ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে দেখা গেছে, ভারতীয় পেঁয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। গত সপ্তাহে যা ছিল ৯০ থেকে ১০০ টাকা। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা কেজি। যা গত সপ্তাহেও বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে। সোনালি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৮০ টাকা করে।

কমেছে বেশির ভাগ সবজির দামও। বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৪০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, পেঁপে ৫০ টাকা, করলা ৭০ টাকা, বরবটি বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। প্রতি কেজি পটল ৭০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকায় বিক্রি হচ্ছে এবং টমেটো কেজি ৬০ টাকা, মুলা ৫০ টাকা, শসা ৬০ টাকা, মিষ্টি কুমড়া (পিস) ৫০ টাকা, গাজর প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত