মমতার কাছে পৌঁছালো প্রধানমন্ত্রীর আম

আপডেট : ১২ জুন ২০২৩, ১১:৩৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এক হাজার ২০০ কেজি হাঁড়িভাঙা জাতের আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের নোম্যান্সল্যান্ডে খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাংলাদেশ উপদূতাবাসের এক অফিসার আমের এই চালানটি গ্রহণ করেন পেট্রাপোল-বেনাপোল সীমান্তে। তিনি এই আমের টুকরি পৌঁছে দেন মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে। এর মধ্যে ৬০০ কেজি আম গেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে। বাকি আম রাজ্যপাল ও অন্যান্য রাজপুরুষদের জন্য।

বাংলাদেশের সেরা হিমসাগর, ল্যাংড়া, লক্ষণভোগ প্রভৃতি আম আছে এই টুকরিতে। শেখ হাসিনা এই আম পাঠিয়ে সৌজন্যের রাজনীতি যেমন করলেন তেমনই কূটনৈতিক দৌত্যও সেরে রাখলেন। বর্ষায় শেখ হাসিনা ইলিশ পাঠিয়ে বৃত্তটি সম্পূর্ণ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত