AI সাহায্যেই যোগাযোগ করবে এলিয়েনরা!

আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১২:২৪ এএম

বিশ্বের অন্যতম সেরা একটি বিশ্ববিদ্যালয় হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এই পরিচিত বিশ্ববিদ্যালয়র এক বিজ্ঞানীর দাবিতে সারা পৃথিবীতে এলিয়েনদের যোগাযোগ সম্পর্কে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এভি লেয়ব নামের ওই বিজ্ঞানী এলিয়েন নিয়ে গবেষণা করছেন। তিনি দাবি করেন যে এলিয়েনরা প্রথমে মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর মাধ্যমে সংযোগ স্থাপন করবে।

তার মতে মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের পরিবর্তে তারা কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই)-এর মাধ্যমে সংযোগ স্থাপনেই বেশি উৎসাহী হবে। এভি লেয়ব আরও বলেন যে এলিয়েনরা সম্ভবত ড্রোন বা সেই ধরনের কোনো যন্ত্র পৃথিবীতে পাঠাবে। এর কারণ হিসেবে তিনি বলেন, মহাকাশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাওয়া সময়সাপেক্ষ বিষয়। এই যাত্রা করতে ১০ হাজার বছর বা তারও বেশি সময় লাগতে পারে।

এভি লেয়ব বলেন, মহাকাশের যাত্রার ক্ষেত্রে যে সময় লাগে, সেই সমস্যার সমাধান হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। সঠিকভাবে তৈরি করা হলে ১০ হাজার বছরের যাত্রার ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ব্যবহার করা সম্ভব। তিনি মনে করেন যে এলিয়েনদের পাঠানো এই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানুষের পরিবর্তে মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঙ্গে আগে সংযোগ স্থাপন করবে।

বিজ্ঞানী এভি লেয়বের মতে বহু ইউএফও আমাদের সৌরম-লে ঘুরে বেরাচ্ছে। তিনি বিশ্বাস করেন যে কোনো এলিয়েন সভ্যতার ব্যক্তি আসার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পাঠিয়ে সংযোগ স্থাপনের সম্ভাবনা অনেক বেশি। তার মনে হয়, এলিয়েনরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর বিষয় অনেক বেশি উৎসাহ দেখাবে।

এভি লেয়ব বর্তমানে পাপুয়া নিউগিনি যাচ্ছেন। সেখানে তার নেতৃত্বে ১.৫ মিলিয়ন মার্কিন ডলার খরচের একটি অভিযান শুরু করা হবে। এই অঞ্চলের সমুদ্রে তিনি মহাকাশের থেকে আসা এলিয়েনদের সঙ্গে সম্পর্কযুক্ত জিনিসের খোঁজ চালাবেন বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। তাকে নিয়ে একটি ডকুমেন্টারিও তৈরি হচ্ছে বলে জানা গিয়েছে। এটির নাম দেওয়া হয়েছে ‘ঈশ্বর বনাম এলিয়েন’।

অপর এক জ্যোতির্বিজ্ঞানী সেথ শোসটাকও একই ধারণায় বিশ্বাস করেন। তিনি বর্তমানে এসইটিআই ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি বলেন, এলিয়েনদের সঙ্গে মানুষের যোগাযোগ ২০৩৫ সালের মধ্যে হয়ে যাবে। তবে তার জন্য আকাশ স্ক্যান করার প্রযুক্তিতে বিশেষ উন্নতির প্রয়োজন হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত