পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন

ভোট গণনায় এগিয়ে তৃণমূল, দ্বিতীয় বিজেপি

আপডেট : ১১ জুলাই ২০২৩, ০২:৫৭ পিএম

মঙ্গলবার (১১ জুলাই) স্থানীয় সময় সকাল ৮টা থেকে পশ্চিমবঙ্গের ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে চলছে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা।

তবে নির্বাচনের মত ভোট গণনার দিনেও রাজ্যের বিভিন্ন জেলায় সহিংসতা এবং ব্যাপক বোমাবাজির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। ফলে গণনা কেন্দ্রগুলিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আনন্দবাজারের তথ্যমতে, মঙ্গলবার ভোট গণনার শুরুর প্রথম দুই ঘণ্টায় একাধিক কেন্দ্রে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ৯৮১টি পঞ্চায়েত সমিতির আসনে ১৩ হাজার ৭৫৮টির গ্রাম পঞ্চায়েত আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। দলটি ১৬টি জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে।

আর গ্রাম পঞ্চায়েতে ১০২৩টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে বিজেপি। আর ৫২৯টি আসন পেয়ে তৃতীয় অবস্থানে আছে সিপি।

এক একটি কেন্দ্র থেকে ফল ঘোষণার সাথে সাথেই জয়ের আনন্দে মেতে উঠেছে তৃণমূলের কর্মী সমর্থকরা। কোথাও আবির খেলা, কোথাও মিষ্টি মুখ চলছে। কোথাও আবার আতশবাজি ফাটাতে শুরু করে।

জটিল এই গণনায়, প্রথমে গোনা হবে গ্রাম পঞ্চায়েতে আসনগুলো, তারপর পঞ্চায়েত সমিতি এবং সব শেষে জেলা পরিষদের আসন গণনা হবে।

শনিবার পশ্চিমবঙ্গের পুরো রাজ্যে ৩৩১৭টি গ্রাম সভা (৬৩,২২৯ আসন), ৩৪১টি পঞ্চায়েত সমিতি (৯৭৩০ আসন) এবং ২২ জেলা পরিষদে (৯২৮ আসন) ভোট অনুষ্ঠিত হয়। কিন্তু ওই নির্বাচনকে ঘিরে ব্যাপক সহিংসতা দেখা যায় অধিকাংশ জেলায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত