হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ১২:১৯ পিএম

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস এক টুইটবার্তায় বলেন, 'সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।'

রাজধানীর বনানী এলাকায় গতকাল সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে রাস্তায় ফেলে পেটানো হয়। ওই সময় হামলাকারীদের গলায় 'নৌকা' প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত