মন ভালো নেই রাধিকার

আপডেট : ২০ জুলাই ২০২৩, ০২:১২ পিএম

বলিপাড়ার ফ্যাশন সচেতন অভিনেত্রীদের মধ্যে রাধিকা আপ্তে অন্যতম। অভিনয় থেকে পোশাক, সব কিছুতেই রাধিকা স্বাতন্ত্র্য বজায় রাখতে পছন্দ করেন। ফিটনেস নিয়েও বেশ সচেতন। তার সুন্দর ছিপছিপে চেহারা নজর কাড়ে অনুরাগীদের।

তাই বলে কি রাধিকা পছন্দের খাবার চেখে দেখেন না? সম্প্রতি রাধিকা ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি ভাগ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে মনের আনন্দে ফুচকা উপভোগ করছেন তিনি। নায়িকার সামনে ফুচকা, আলুমাখা, পুদিনার জল, তেঁতুলের জল আর টক-ঝাল-মিষ্টি চাটনি রাখা। নিজের হাতেই ফুচকা বানিয়ে টপাটপ মুখে পুরছেন রাধিকা।

image

ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আর আমার প্রিয় খাবার।’ পুণেতে গেলেই ফুচকার মতো খাবার জমিয়ে উপভোগ করেন রাধিকা। তার ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ থেকে সে কথা স্পষ্ট।

আপাতত শুটিংয়ের কাজে ব্যস্ত নায়িকা। তাই বাড়ি যাওয়ার উপায় নেই, পুরোনো ছবি দিয়েই প্রিয় খাবারের স্মৃতিচারণ। ফিটনেস ধরে রাখতে পছন্দের খাবারের সঙ্গে আপস করতে নারাজ তিনি। তাই কিছুটা মন খারাপ তার। প্রয়োজনে আর একটু বেশি শরীরচর্চা করে নিতে আপত্তি নেই রাধিকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত