গ্লোবাল টি-টোয়েন্টিতে যাওয়া হলো না আফিফের

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৪:১০ পিএম

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়েছিলেন। এরপরও ফ্র্যাঞ্চাইজি এই লিগটিতে খেলতে যাওয়া হলো না আফিফ হোসেন ধ্রুবর।

ভিসা জটিলতায় আফিফ কানাডায় যেতে পারেননি। জানা গেছে ভিসার জন্য আবেদন করলেও নির্দিষ্ট সময়ে তা পাননি তিনি। এদিকে কানাডার লিগটিও শেষের পথে।

আফিফের খেলার কথা ছিল সারে জাগুয়ার্সের হয়ে। বাংলাদেশের আরেক ক্রিকেটার লিটন দাসও খেলছেন সেই দলের হয়ে। লিগ পর্বে তাদের বাকিই আছে আর ‍দুটি ম্যাচ। যার একটি হবে আজ, অন্যটি আগামীকাল।

গ্লোবাল টি-টোয়েন্টি শেষ হবে আগামী ৬ আগস্ট। আফিফ বিসিবি থেকে ছুটি পেয়েছিলেন ৮ আগস্ট পর্যন্ত। এরপর দেশে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল তার। যেহেতু কানাডায় যাচ্ছেন না, তাই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত