প্রাকৃতিক দুর্যোগের কারণে ৩ বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছাল

আপডেট : ১১ আগস্ট ২০২৩, ০৯:২৬ পিএম

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। এই তিন বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডসমূহের পরীক্ষা যথারীতি আগামী ১৭ আগস্ট থেকে শুরু হবে।

শুক্রবার (১১ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার।

তপন কুমার সরকার জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই ৩ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৭ আগস্টের পরিবর্তে ২৭ আগস্ট থেকে শুরু হবে। অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত