রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেড এবং হ্যাকার বাংলাদেশের মধ্যে একটি ব্যবসায়িক চুক্তি হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ‘হ্যাকার বাংলাদেশ’র আউটলেটে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এতে রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেডের চেয়ারম্যান সাবরিনা রশীদ ও হ্যাকার বাংলাদেশের হেড অব অপারেশন নাজীর লতিফ স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় এখন থেকে রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেডের গ্রাহকরা হ্যাকার বাংলাদেশের মডিউলার কিচেন সল্যুশনের সার্ভিস নিতে পারবেন। এ জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট সুবিধার পাশাপাশি পাঁচ বছর বিক্রয়োত্তর সেবা ভোগ করবেন তারা।
এ অনুষ্ঠানে রূপায়ণ ডিজাইন স্টুডিও লিমিটেডের হেড অব অপারেশন স্থপতি মনজুরুল কবীর, হেড অব সেলস মো. এজাজুল ইসলাম এবং হ্যাকার বাংলাদেশের সেলস মানেজার শেখ মো. শাহ দীপু প্রমুখ উপস্থিত ছিলেন।