আজ কোথায় কী হচ্ছে, কী হবে (শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩)

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১০:২৩ এএম

আজ শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩, ৩ ভাদ্র ১৪৩০, ১ সফর ১৪৪৫।


রাজনৈতিক সমাবেশ

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আজ ঢাকাসহ ১৩ সাংগঠনিক মহানগরে গণমিছিল করবে বিএনপি। বেলা ৩টা থেকে একযোগে সব মহানগরে এ কর্মসূচি শুরু করবে দলটি।


আজ রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শ্যামবাজার, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজীরবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারী বাজার, চাঁনখারপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ।

বন্ধ থাকবে যেসব মার্কেট

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তানবাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাঁটারা, বড় কাঁটারা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।


স্মরণ

জন্ম: ১৯৪৮ সালের এই দিনে জন্ম নেন বাংলাদেশী চলচ্চিত্রের মিয়াভাই খ্যত অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ ফারুখ। তার আসল নাম আকবর হোসেন পাঠান দুলু। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি আলোর মিছিল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, দিন যায় কথা থাকে, নাগরদোলা, সাহেব, মিয়া ভাই-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

মৃত্যু: ১২২৭ সালের এই দিনে মারা যান মঙ্গোল সাম্রাজ্যের মহান শাসক চেঙ্গিস খান। ১২২৭ সালে ঘোড়া থেকে পড়ে গিয়ে আহত হন চেঙ্গিস খান, যার ফলে দেহের অভ্যন্তরে গুরুতর ভাবে আঘাত প্রাপ্ত হন তিনি। শি শিয়া রাজ্য দখলের যুদ্ধে তিনি অংশ নেন ঠিকই কিন্তু তিনি সম্পূর্ণ রূপে সুস্থতা লাভ করতে পারেননি।


কোন হলে কোন সিনেমা

স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা: সেই সব দিন, আম কাঁঠালের ছুটি, বারবি, ইনসাইডাস দ্য ডার্ক রেলম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান, ওপেনহেইমার, প্রিয়তমা, সুড়ঙ্গ।

স্টার সিনেপ্লেক্স সিমান্ত সম্ভার: বারবি, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুড়ঙ্গ এবং ওপেনহেইমার।

স্টার সিনেপ্লেক্স এসকেএস টাওয়ার: ১৯৭১ সেই সব দিন, বারবি, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুরঙ্গ, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান এবং ওপেনহেইমার।

স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার: ১৯৭১ সেই সব দিন, বারবি, মেগ২: দ্যা ট্রেঞ্চ, প্রিয়তমা, সুরঙ্গ এবং ওপেনহেইমার।

স্টার সিনেপ্লেক্স বিজয় সরণি: এখানে চলছে ইনসাইডাস দ্যা ডার্ক রেলম, মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান সিনেমা এবং সুড়ঙ্গ।

স্টার সিনেপ্লেক্স বালি আর্কেড (চট্টগ্রাম): বারবি, ইনসাইডাস দ্যা ডার্ক রেলম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান, প্রিয়তমা, সুরঙ্গ এবং ওপেনহেইমার।

স্টার সিনেপ্লেক্স (রাজশাহী): মেগ২: দ্যা ট্রেঞ্চ, মিশন ইম্পসিবল - ডেড রকেনিং পার্ট ওয়ান।

ব্লকবাস্টার (যমুনা ফিউচার পার্ক): ব্লকবাস্টার সিনেমা হলে চলছে—আম কাঁঠালের ছুটি, ১৯৭১ সেই সব দিন, টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস: মিউটেন্ট মেইহেম, মেগ২: দ্যা ট্রেঞ্চ, বারবি, ওপেনহেইমার, মিশন ইমপসিবল ডেড রেকনিং, প্রহেলিকা, সুড়ঙ্গ ও প্রিয়তমা।


টিভিতে আজকের খেলা

১ম টি-টোয়েন্টি
আয়ারল্যান্ড-ভারত

রাত ৮টা, স্পোর্টস ১৮-১

ইংলিশ প্রিমিয়ার লিগ
নটিংহাম ফরেস্ট-শেফিল্ড ইউনাইটেড

রাত ১২-৪৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

সৌদি প্রো লিগ
আল নাসর-আল তাউন

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ১

স্প্যানিশ লা লিগা
মায়োর্কা-ভিয়ারিয়াল

রাত ১১-৩০ মিনিট, স্পোর্টস ১৮-১ এইচডি

জার্মান বুন্দেসলিগা
ভেরডার ব্রেমেন–বায়ার্ন মিউনিখ

রাত ১২-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

দ্য হানড্রেড
লন্ডন স্পিরিট-নর্দান সুপারচার্জার্‌স

রাত ১১-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

ডুরান্ড কাপ ফুটবল
দিল্লি-চেন্নাইয়িন

বিকেল ৩–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

বেঙ্গালুরু-কেরালা

সন্ধ্যা ৬-৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২


দিনটি কেমন যাবে?

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
এ সপ্তাহে জাতকের প্রেমে সফলতার যোগ রয়েছে। তৃতীয় কোনো বান্ধবীর সাহায্য পেতে পারেন।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে
জাতক হঠাৎ কোনো বাজে পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। পথিমধ্যে তরুণ দ্বারা নিগ্রহের সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই নির্জন স্থান পরিহার করুন।

মিথুন : ২১ মে-২০ জুন
জাতকের যেকোনো পরিকল্পনার সফলতা মুকুলেই ঝরে যেতে পারে। পাওনা টাকা পেতে নানা সমস্যায় ভুগতে পারেন।

কর্কট : ২১ জুন-২০ জুলাই
জাতকের এ সপ্তাহটায় বড় কোনো প্রাপ্তির সংযোগ নেই। অতি শিগগিরই জাতক সম্ভবত রাজনীতিতে জড়িয়ে পড়বেন।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
জাতক এ সপ্তাহে রাজরোষের ফেরে মুকুলের দ্বারীর অবহেলায় অর্থহীন হতে পারে। কারণ বর্তমান সময়ে সম্ভবত শারীরিক সমস্যার যোগ রয়েছে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
অনূঢ়ার বিবাহের যোগ রয়েছে। বর্তমান সৎমাতার বিবাহ বিষয়ের দুরভিসন্ধি সম্ভবত মুকুলেই বিনষ্ট হবে।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
জাতক পড়শির পরামর্শে ব্যবসায়ে লোকসান করবেন। তাই অবশ্যই বুঝে শুনে সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
নারী-পুরুষ নির্বিশেষে জাতক গোপনাঙ্গে আঘাত পেতে পারেন। যেকোনো ঝুঁকির কাজে বা খেলাধুলায় সাবধান হোন।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
এ সপ্তাহটা ফলাদি গুল্মের চাষ নিয়ে ঝামেলা হতে পারে। প্রকৃতির বৈরী আবহাওয়ার জন্য ফসলাদির বোল সহসা মুকুলেই ঝরে যাওয়ার সম্ভাবনা।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
জাতকের ঋণগ্রস্ত হয়ে পড়ার যোগ রয়েছে। তাই অবশ্যই যেখানে সেখানে সুদে ঋণ গ্রহণ না করাই শ্রেয়।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
সমাজের নিচুতলার লোকেদের অন্যায় আবদার রাখতে গিয়ে রাজরোষে পড়তে পারেন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
জাতকের অঙ্গহানির যোগ রয়েছে। হাসপাতালের চিকিৎসকের অদক্ষতায় ভোগান্তিবাড়তে পারে।


আজকের নামাজের সময়সূচি

ফজর- ৪:১৪ মিনিট
জুমা- ১২:০৬ মিনিট
আসর- ৪:৩৯ মিনিট
মাগরিব- ৬:৩৫ মিনিট
ইশা- ৭:৫৩ মিনিট

আগামীকাল ফজর- ৪:১৪ মিনিট

আজ সূর্যাস্ত- ৬:৩২ মিনিট
আজ সূর্যোদয়- ৫:৩৩ মিনিট


ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে ইংলিশ চ্যানেল সাতরে পাড়ি দেওয়ার অমর কীর্তি গড়েন ব্রজেন দাস। ১৯৫৮ সালের ১৮ আগস্ট ফ্রান্স উপকুল থেকে শুরু করে, পরদিন বিকেলে ইংল্যান্ড তীরে এসে পৌছান তিনি। শুধ তাই নয় বিখ্যাত এ সাঁতারু একাধারে ৪৮ ঘন্টা সাঁতার কেটে গড়েন নতুন রেকর্ডও। দেশী-বিদেশী অসংখ্য প্রতিযোগিতায় অংশ নিয়ে বাঙ্গালি ও বাংলাদেশকে গৌরবের-চূড়ায় টেনে তোলেন ব্রজেন দাস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত