ফেরার ম্যাচে গোল এমবাপ্পের তবু পিএসজি…

আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৩:০৩ পিএম

চুক্তি নিয়ে ছিল ঝামেলা। তাই লিগে নতুন মৌসুমের প্রথম ম্যাচে এমবাপ্পেকে দলে রাখেনি পিএসজি। ঝামেলা মিটিয়ে এমবাপ্পেকে দলে ফেরালেও ভাগ্য ফেরেনি বর্তমান চ্যাম্পিয়নদের। এমবাপ্পে তুলুজের বিপক্ষে গোল করলেও দল পায়নি জয়।

শনিবার রাতে পিএসজি ও তুলুজের ম্যাচ ১-১ গোলে ড্র হয়। নতুন মৌসুমে লিগে প্রথম দুই ম্যাচেই ড্র করল প্যারিসের ক্লাবটি।

এমবাপ্পে শুরুর একাদশে ছিলেন না। ৫১ মিনিটের সময় বদলি নামেন। ৫৮ মিনিটে পেনাল্টি পায় পিএসজি। বক্সে এমবাপ্পেকে ফেলে দিয়েছিলেন নিকোলাসিয়েন। ভিএআর রিভিউয়ের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করেন এমবাপ্পে।

৮৭ মিনিটে পিএসজির জয়ের সম্ভাবনা শেষ করে দেন মরক্কোর ফরোয়ার্ড আব্দুখলাল। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান তিনি।

এই গ্রীষ্মের দল-বদলে বার্সেলোনা থেকে আসা উসমান দেম্বেলের অভিষেক হয়েছে পিএসজির হয়ে। তিনিও বদলি হিসেবে নেমেছিলেন ৫১ মিনিটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত