ডেঙ্গুর নেগেটিভ রেজাল্টে উদ্বিগ্ন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম

নিজের ফেসবুক পেজে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ডেঙ্গুর নেগেটিভ রেজাল্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেছেন, ডেঙ্গু আক্রান্ত হলেও পরীক্ষায় ‘নেগেটিভ’ রিপোর্ট আসার বিষয়ে প্রায়ই রোগীদের অভিযোগ রয়েছে। এ অবস্থায় ভুল রিপোর্ট পেয়ে রোগী বাসায় থাকছে, এতে শারীরিক জটিলতা বাড়ছে।

রবিবার নিজ ফেসবুকে প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সঠিক সময়ে ডেঙ্গু পরীক্ষা না করায় বাড়ছে ডেঙ্গুর নেগেটিভ রেজাল্টের সংখ্যা। এ পরিস্থিতিতে জটিলতা এড়াতে জ্বর হওয়ার ১ থেকে ৩ দিনের মধ্যেই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

কিন্তু ঠিক কী পরিমাণ নেগেটিভ রেজাল্ট আসছে সে সংক্রান্ত কোনো তথ্য দেননি স্বাস্থ্যমন্ত্রী।

এ বিষয়ে কিছু জানাতে পারেননি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও।

তারা দেশ রূপান্তরকে জানিয়েছেন, তাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য নেই। ভবিষ্যতে তারা এ তথ্য সংগ্রহের চেষ্টা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত