ভাসানচর ঘুরে দেখলেন জাতিসংঘের সহকারী মহাসচিব

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ পিএম

নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রাম ঘুরে দেখেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক মিসেস কান্নি উইগনারাজা। একই সঙ্গে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করেছেন তিনি।

রবিবার হাতিয়ায় আসেন তিনি। এ সময় জেলেদের জীবন-জীবিকা ও আর্থ সামাজিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি হাতিয়া উপজেলা সদরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন।

কান্নি ইউগনারাজায়া বলেন, সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে সকলের কাঙ্ক্ষিত জীবনমানের উন্নয়ন ঘটানো সম্ভব।

অনুষ্ঠান শেষে সফররত প্রতিনিধিরা ভাসানচরে গিয়ে বিভিন্ন রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এবং সেখানে বসবাসকারী রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তার সফরসঙ্গী ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান, শরনার্থী ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, উপ আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্ন, কৌশলগত যোগাযোগ ও আউটটেক বিশেষজ্ঞ কীর্তিজায় পাহাড়ি, কক্সবাজার সাব অফিসের প্রতিনিধি কেইটা সুগিমোটো, কনসালটেন্ট ভিডিওগ্রাফার রাজীব আহসান সম্রাট ও সংস্থার বাংলাদেশের যোগাযোগ প্রধান আবদুল কাইয়ুম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মিয়া মোহাম্মদ মইনুল কবির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত