রাশিয়ার সরকার ৩০টিরও বেশি বন্ধুত্বপূর্ণ ও নিরপেক্ষ দেশ, ব্যাংক ও মধ্যস্থতাকারীদের একটি তালিকা অনুমোদন করেছে। তালিকায় থাকা দেশগুলোকে রাশিয়ান মুদ্রা ও ডেরিভেটিভস বাজারে বাণিজ্য করার অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে। দূতবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।
তালিকায় থাকা অন্য দেশগুলো হলো- আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, আলজেরিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, চীন, কিউবা, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, কাতার, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা ও ভিয়েতনাম।