সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইড। প্রতিষ্ঠানটিতে ইউনিভার্সেল অ্যাকসেস প্রোগ্রাম বিভাগে প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ওয়াটারএইড।
বিভাগ: ইউনিভার্সেল অ্যাকসেস প্রোগ্রাম
পদ: প্রজেক্ট কো-অর্ডিনেটর।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় যোগাযোগ দক্ষতা ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে। প্রজেক্ট মনিটরিং ও ইভ্যালুয়েশনে ভালো জানাশোনা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আকর্ষণীয় বেতন প্যাকেজ।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, জীবনবিমা, কর্মী, কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য স্বাস্থ্যবিমা, আনুষঙ্গিক ভাতা, মুঠোফোন বিলসহ সপ্তাহে ২ দিন ছুটিসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য) ।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
কর্মস্থল: কান্ট্রি অফিস (ঢাকা)।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৩
সূত্র: ওয়াটারেইড ওয়েবসাইট
